মালদা

ফের ভিন রাজ্যের কাজে গিয়ে মৃত এক শ্রমিক, শোকের ছায়া গাজোলের পারুল গ্রামে

ফের ভিন রাজ্যের কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাজোল ব্লকের রানীগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পারুল গ্রাম এলাকায়। 

        জেলায় কাজের বড় অভাব, তবে শুধু জেলায় নয় সারা রাজ্যেই এমন পরিস্থিতি। সেই কারণেই জেলার বহু মানুষ পেটের টানে নিজ নিজ বাড়ি ছেড়ে পারি দিচ্ছেন ভীন রাজ্যে। সেই মতো গাজোলের রানীগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পায়েল গ্রাম এলাকার এক যুবক মনরঞ্জন মণ্ডল হ্যান্ডিক্যাপ বাবা সহ গোটা পরিবারের মুখে দু-বেলা দু মুঠো অন্ন তুলে দিতে পারি দেয় ভিন রাজ্য আসামে। সেই রাজ্যের হিলাকান্ডি জেলার বাদারপুর এলাকায় পাওয়ার গ্রীড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানির হয়ে টাওয়ারের কাজে যোগ দেয় সে। গত সপ্তাহের শনিবার টাওয়ারে কাজ করার সময় নিচে পড়ে যায় মনরঞ্জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবক। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে ওই শ্রমিকের নিথর দেহ বাড়ি ফিরে আসলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

        যদিও পরিবারের বক্তব্য এলাকায় কাজের বড় অভাব, যার কারণে মনরঞ্জন পাড়ি দিয়েছিল ভিন রাজ্যের কাজে। কিন্তু সেখানে গিয়ে ফিরে এলো তার নিথর দেহ। তাই তাদের সরকারের কাছে প্রার্থনা ওই যুবকের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হোক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DpPhdIhgQRw